1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আ.লীগ সচেতনভাবে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনে: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আ.লীগ সচেতনভাবে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনে: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আওয়ামী লীগ সচেতনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সচেতনভাবে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে।  তারা সুপরিকল্পিতভাবে রাজনীতির পরিবেশ নষ্ট করছে।’

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে শুধু বিএনপি নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে রয়েছে। দু-একদিনের মধ্যেই তিনি সেরে উঠবেন বলে চিকিৎসকরা আশা করছেন।

তিনি অভিযোগ করে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন