1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অমুসলিম বাংলাদেশি-পাকিস্তানিদের থেকে নাগরিকত্বের আবেদন চাইছে ভারত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

অমুসলিম বাংলাদেশি-পাকিস্তানিদের থেকে নাগরিকত্বের আবেদন চাইছে ভারত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে যেসব অমুসলিম ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্বের আবেদনপত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার থেকে ১৩টি জেলার হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধদের নাগরিকত্বের আবেদন জমা দিতে বলা হয়েছে। জেলাগুলো গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা এবং পাঞ্জাবের হতে হবে।

ভারত সরকারের নতুন আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে গেছেন তারা আবেদন করতে পারবেন।

২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়। এই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টান অর্থাৎ অ-মুসলিম উদ্বাস্তুরা ভারতে এসেছেন, তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হলেও তা শীঘ্রই রূপায়ণ করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় শীঘ্রই এই নির্দেশিকা কার্যকর করতে হবে। যদিও এখনও পর্যন্ত ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা সম্ভব হয়নি।

বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও একই কাজ করতে চেয়েছিল। কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর অবস্থানের কারণে সেটি সম্ভব হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন