1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৭০ শতাংশ পর্যন্ত টিকা দিতে না পারলে মহামারি যাবে না - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭০ শতাংশ পর্যন্ত টিকা দিতে না পারলে মহামারি যাবে না

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় বিষয়ক পরিচালক বলেছেন, ৭০ শতাংশ লোককে টিকার আওতায় না আনতে পারলে মহামারির অবসান ঘটানো যাবে না।

ইউরোপে টিকা দেওয়ার গতি খুব ধীর হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

ডব্লিউএইচও’র ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক সাক্ষাৎকারে বলেছেন, ন্যূনতম ৭০ শতাংশ লোককে আমরা টিকা দিতে না পারলে মহামারি শেষ হবে না।

তিনি বলেন, নভেল করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে তার মূল উদ্বেগ।

ক্লুগ বলেন, আমরা জেনেছি বি.১৬১৭ (ভারতীয় ধরন) বি.১১৭ (ব্রিটিশ ধরন) এর চেয়ে অনেক বেশি সংক্রামক। আগের যে কোন ধরনের চেয়ে ভারতীয় ধরন খুব বেশি দ্রুত ছড়িয়েছে।

তিনি টিকা দেওয়ার গতিকে আরও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমাদের সবচেয়ে ভালো বন্ধু গতি। সময় আমাদের বিরুদ্ধে কাজ করছে। অথচ টিকা দেওয়ার গতি খুব ধীর। এ গতি ত্বরান্বিত করা দরকার।

এএফপি’র হিসেব মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মোট জনসংখ্যা মাত্র ২৬ শতাংশ লোক টিকার প্রথম ডোজ পেয়েছে। এসব অঞ্চলের মধ্যে মধ্য এশিয়ার কিছু দেশও রয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নে মোট ৩৬.৬ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে। শুক্রবার এ জোট ১২-১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন