1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পৌরসভার হরিজন কলোনীর ১৫ পরিবারকে ত্রান দিলেন যাচ্চু খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

পৌরসভার হরিজন কলোনীর ১৫ পরিবারকে ত্রান দিলেন যাচ্চু খান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৫৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমানঃ
করোনায় ক্ষতিগ্রস্ত মাদারীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের হরিজন কলোনীর কর্মহীন ১৫ পরিবারকে ত্রান দিলেন মাদারীপুর জেলার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান।ত্রান সামগ্রী পেয়ে আবেগতাড়িত হয়ে যান হরিজন কলোনীর মানুষ। হরিজন কলোনীর বাসিন্দা দীনবন্ধু হরিজন বলেন,করোনা ভাইরাসের কারনে প্রায় ০১ মাস যাবৎ বেকার পৌরসভা থেকে মাসে ১৩০০ টাকা বেতন পায় আগে বিভিন্ন বাসা বাড়িতে সমস্যা হলে আমাদের ডাকত সাথে একটু বাড়তি আয় হতো বর্তমানে সেই বাড়তি আয় করোনার কারনে বন্ধ হয়ে গেছে। হরিজন কলোনীর আরেক বাসিন্দা সিন্দূ বালা বলেন,যাচ্চু নানা গরীবের বন্ধু তিনি আমাদের কথা মনে করে প্রত্যেকটি পরিবারকে ত্রান দিয়েছেন এজন্য সৃষ্টিকর্তা তাকে মঙ্গলে রাখবেন।মাদারীপুর জেলায় করোনা আক্রান্ত হওয়ার পর থেকে মাদারীপুর পৌরসভার ক্ষতিগ্রস্ত প্রায় ১০,০০০ হাজার পরিবারকে খাদ্য সহয়তা করেন।সুইপার কলোনীতে যাচ্চু খানের পক্ষ থেকে ত্রান বিতরন করেন, ৮ নং আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মজনু হাওলাদার,জেলা যুবলীগের সহ-সম্পাদক সুমন তালুকদার,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদুর রহমান সরদার,যুবলীগ নেতা মিঠু কবিরাজ,৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুবেল হাওলাদার প্রমূখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন