1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিশুদের প্রিয় লেখক এরিক কার্লে আর নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

শিশুদের প্রিয় লেখক এরিক কার্লে আর নেই

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৮৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সর্বাধিক বিক্রীত শিশুতোষ বই ‘দ্য ভেরি হাংরি কার্টারপিলার’র লেখক এরিক কার্লে আর নেই। তার পরিবার জানিয়েছে, গত রবিবার শেষরাতে ৯১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত লেখক।

তার বই থেকে উদ্ধৃতি দিয়ে কার্লের পরিবার এক বিবৃতিতে জানায়, ‘চাঁদের আলোতে’ এক চমৎকার তারা ধরার জন্য, রংধনুর চিত্রকর এখন রাতের আকাশভ্রমণে বেরিয়েছেন।

কার্লের পুত্র রল্ফ নিউইয়র্ক টাইমসকে জানান, তার বাবা কিডনি বিকল হয়ে ম্যাসাচুসেটসের নর্দাম্পটনে মারা যান।

এক হিংস্র শুয়োপোকার গল্প নিয়ে ১৯৬৯ সালে তার সবচেয়ে বিখ্যাত বই ‘দ্য ভেরি হাংরি কার্টারপিলার’ প্রকাশিত হয়। যা বিক্রি হয় ৫০ মিলিয়ন (৫ কোটি) কপিরও বেশি।

সাধারণ কিন্তু শাশ্বত এই গল্পটি লেখা হয়েছে মাত্র ২২৪ শব্দে। বইটি ৬২টি ভাষায় অনূদিত হয়েছে।

নিউইয়র্কের সাইরাকসে জন্মগ্রহণ করেন কার্লে। ত্রিশের দশকের শেষদিকে তিনি শিশুদের জন্য লেখালেখি শুরু করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন