1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের ৯০ দিন সময় দিলেন বাইডেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের ৯০ দিন সময় দিলেন বাইডেন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রয়োজনে দ্বিগুণ পরিশ্রমের বার্তা দেন তিনি

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এর উৎসস্থল দেশটির গবেষণাগার না পশুবাজার, এ নিয়ে নানা ধরনের তত্ত্ব রয়েছে।

এবার বিষয়টি নিয়ে তদন্তের গতি বাড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার গোয়েন্দাদের বললেন, তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে দ্বিগুণ পরিশ্রম করার বার্তাও দিয়েছেন।

হোয়াইট হাউসে এক বিবৃতিতে বাইডেন বলেন, গোয়েন্দাদের উচিত দ্বিগুণ পরিশ্রম করা। যাতে তথ্য বিশ্লেষণ করে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়। এবং ৯০ দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেওয়া যায়।

বাইডেনের বক্তব্য অনুসারে, এই প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তির দুটি সম্ভাব্য কারণ নিয়ে দোলাচল রয়েছে। উহানের পশুবাজার বা কোনো গবেষণাগার— এই দুটি জায়গার কোনো একটি থেকে করোনা ছড়িয়েছে বলে ধারণা আমেরিকার গোয়েন্দাদের।

তিনি বলেন, এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণ-ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরনের ডেটা এবং তথ্য দিয়ে সহায়তা করে সে জন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সঙ্গে একত্রিত হয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করবে।

২০১৯ সালে ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১৭ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। ৩৫ লাখেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে। তবে বিজ্ঞানীদের একাংশের মতে, মৃত্যুর প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি, প্রায় দ্বিগুণ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন