1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫, শনাক্ত ১৪৪১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫, শনাক্ত ১৪৪১

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৪১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই হিসাব রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ২৮ জনের। আগের দিন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৫৪ জনের। একদিনে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার ৫২১ জন, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১। মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন