1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আটক হওয়ার পর প্রথমবার আদালতে সু চি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

আটক হওয়ার পর প্রথমবার আদালতে সু চি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সেনা অভ্যুত্থানের পর প্রথমবার আদালতে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি।

সূ চির আইনজীবী থৈ মং মাং-এর উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সু চিকে সোমবার বেশ সুস্থ মনে হয়েছে। শুনানি শুরু হওয়ার আগে আইনজীবী দলের সঙ্গে ৩০ মিনিটের মতো কথা বলেন।

৭৫ বছর বয়সী সূ চি তার অন্য প্রায় চার হাজার নেতাকর্মীর মতো বন্দি আছেন। সেনাবাহিনী তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন আইন ভঙ্গ করে অবৈধভাবে ওয়াকিটকি কেনার অভিযোগ দায়ের করেছে।

সু চির আইনজীবী রয়টার্সকে বলেছেন, ‘তিনি মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন। বলেছেন আমাদের দল মানুষের জন্য তৈরি হয়েছিল। তাই মানুষ যতদিন পাশে থাকবে, পার্টি থাকবে।’

এর আগে গতকাল রবিবার মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং জানান, অং সান সু চি ‘সুস্থ আছেন’।

তিনি বলেন, ‘অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতে আছেন এবং কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন।’

সেনাবাহিনী প্রধান এদিন আবারও দাবি করেন, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।

ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।

এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন