1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইতালিতে কেবল কার দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

ইতালিতে কেবল কার দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ইতালিতে কেবল কার ছিঁড়ে এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। এর মধ্যে ৯ বছরের এক শিশুও রয়েছে।

রবিবার দুপুরের দিকে ইতালির উত্তরাঞ্চলের পিয়েডমন্ট অঞ্চলের রিসোর্ট শহর স্ট্রেসায় এ দুর্ঘটনা ঘটে। কেবল কারটি লেক ম্যাগিওরে থেকে পার্শ্ববর্তী আল্পসের একটি পর্বতে যাত্রী আরোহণ করত।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত দুই শিশুকে তুরিনের হাসপাতালে নেওয়া হয়েছে।

জরুরি উদ্ধারকারী সংস্থার পোস্ট করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বনের মধ্যে কেবল কারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।

ন্যাশনাল আলপাইন রেসকিউ সার্ভিসের পক্ষ থেকে তাদের মুখপাত্র রাইনিউজ ২৪ টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এটা মারাত্মক দুর্ঘটনা। অনেক উঁচু থেকে ছিঁড়ে পড়ার কারণে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

স্ট্রেসা-আলপটাইন-মোটারনে কেবল কারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৪৯১ মিটার উচ্চতায় ওই কেবল কারে সাধারণত ১৫ যাত্রীকে ২০ মিনিট চড়ার সুযোগ দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, পাহাড়ের ওপরের স্টেশনে পৌঁছানোর ৩০০ মিটার আগে দড়ি ছিঁড়ে কেবল কারটি নিচে পড়ে যায়।

ইতালির সংবাদ সংস্থা আনসা বলেছে, দুর্ঘটনার আগে ওই কেবল কারে ১১ জন যাত্রী ছিল। করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে নেওয়ার পর সেটি সম্প্রতি চালু করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন