1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার যুক্তরাজ্যের কাছে টিকা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এবার যুক্তরাজ্যের কাছে টিকা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় টিকাদান কর্মসূচি নিয়ে চরম বিপাকে পড়েছে বাংলাদেশ। সংকটের মুখে এবার যুক্তরাজ্যের কাছে অ্যাস্ট্রাজেনেকার ১৬ লাখ টিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে টিকা চাওয়ার বিষয়ে এ কথা বলেন তিনি।

আইটিভি দেওয়া সাক্ষাৎকারে দেশের টিকা পরিস্থিতিকে ‘সংকটজনক’ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা টিকা পেতে মরিয়া।’

খবরে বলা হয়েছে, টিকা সংকটের কারণে বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দিতে পারছে না কর্তৃপক্ষ।

বাংলাদেশ সরকার সরাসরি যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এই পরিমাণ টিকা চেয়েছে। কিন্তু তাদের টিকা উৎপাদনের সক্ষমতা নেই বলে বাংলাদেশের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে এই পরিমাণ টিকার ব্যবস্থা করতে পারবে। আমরা মনে করি, তাদের সেই সামর্থ্য আছে।’

তিনি বলেন, ‘আমরা অনেক টিকা চাইছি না। আমরা শুধু অ্যাস্ট্রাজেনেকার ১৬ লাখ ডোজ চাইছি। যে টিকা যুক্তরাজ্যের আছে।’

বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য চুক্তি করেছিল। অগ্রিম টাকা পরিশোধ সত্ত্বেও সেরাম এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে। ভারত উপহার হিসেবে দিয়েছে ৩২ লাখ ডোজ টিকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন