1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘গাজা’ নামে নতুন ড্রোন উন্মোচন করল ইরান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

‘গাজা’ নামে নতুন ড্রোন উন্মোচন করল ইরান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ ‘গাজা’ সিটির নামে নতুন ড্রোন তৈরি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

শুক্রবার আইআরজিসি’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে বড় আকৃতির এই ড্রোনটি উন্মোচন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম।

আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন, বড় আকৃতির কৌশলগত ড্রোন ‘গাজা’ উন্মোচনের মধ্যদিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে।

তিনি বলেন, এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট ওপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহনে সক্ষম।

আইআরজিসি’র এই শীর্ষ কর্মকর্তা জানান, আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েকটি পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।

টানা ১১ দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণের পর শুক্রবার যুদ্ধবিরতি শুরু হয়। এ হামলায় কমপক্ষে ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের ৬৬ জনই শিশু।

এদিকে ইসরায়েলি হামলার জবাবে রকেট ও আত্মঘাতী ড্রোন হামলা চালায় গাজার প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। ইরান তাদেরকে রকেট ও ড্রোন তৈরির প্রযুক্তি দিয়েছে বলে অভিযোগ ইসরায়েলের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন