1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুদ্ধবিরতির পক্ষে হামাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

যুদ্ধবিরতির পক্ষে হামাস

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
গাজাকে লক্ষ্য করে ইসরায়েলের ছোঁড়া অব্যবহৃত এক মিসাইলের উপর বসে হাসছে ফিলিস্তিনি দুই বোন

হামাসের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত এলাকায় আক্রমণ অব্যাহত থাকায় ইসরায়েলের সঙ্গে ‘এক বা দুই দিনের মধ্যে’ যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারেন তারা। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

হামাস রাজনৈতিক দলের কর্মকর্তা মৌসা আবু মারজোক লেবাননের আল-মায়েদিন টিভিকে  বলেন, ‘আমি মনে করি, যুদ্ধবিরতির চলমান প্রচেষ্টা সফল হবে। আমি আশা করি, এক বা দুই দিনের মধ্যে দুই দল যুদ্ধবিরতিতে পৌঁছাবে এবং এই যুদ্ধবিরতি হবে পারস্পরিক চুক্তিতে।’

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার জানান, তার দেশের নাগরিকদের নিরাপত্তা ও শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতি সংকল্পবদ্ধ।

বৃহস্পতিবার ভোরে উত্তর গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে ১০০ এর বেশি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। আর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী তার জবাব দেয় ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে।

সাম্প্রতিক সময়ে পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপন এবং আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপরে হামলার আক্রমণে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে উঠে। এই ঘটনার এক সপ্তাহ পর হামলায় যোগ দেয় হামাস।

ইতিমধ্যে গাজায় কমপক্ষে ২২৭ জন লোক প্রাণ হারিয়েছে। তার মধ্যে ১০০ জনের বেশি নারী ও শিশু। ইসরায়েল জানিয়েছে, প্রায় ১৫০ জন গাজার সশস্ত্র গোষ্ঠী এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। তবে হামাস তাদের যোদ্ধাদের মৃত্যুর কোনো হিসেবে দেয়নি। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১২ জন। তার মধ্যে ২ জন শিশু।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন