1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সংসদের চার শূন্য আসনে উপনির্বাচন জুলাইয়েb - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

সংসদের চার শূন্য আসনে উপনির্বাচন জুলাইয়েb

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আগামী জুলাইয়ে জাতীয় সংসদের শূন্য চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোটের তফসিল এখনো চূড়ান্ত হয়নি। ২৪ মে নির্বাচন কমিশনের বৈঠকে সময়সূচি ঠিক করা হবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

ইসি সচিব বলেন, শূন্য হওয়া জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন জুলাই মাসে অনুষ্ঠিত হবে। সংবিধানে একটি নির্দিষ্ট সময়ে সংসদীয় আসনের উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আগামী জুলাইয়ে এই চারটি আসনে নির্বাচন আয়োজন করা হবে। ২৪ মে কমিশন সভায় তারিখ ঠিক করা হবে।

ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি। ২৪ মে কমিশনের সভায় এ বিষয়ে আলোচনা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বেলা তিনটায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন