1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে লকডাউনে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে লকডাউনে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৭০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শাহাদাত হোসেন জুয়েল, ডেস্ক রিপোর্ট।।
মাদারীপুরে করোনা পরিস্থিতিতে লকডাউন মানাতে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মঙ্গলবার বিকেলে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় রাজৈরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামতে বললে দুই চালক ও আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এলাকাবাসী তাদের ধরে ফেলে। এ সময় তাদের তল্লাসী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর থানার এসআই শুক্কুর আলী জানান, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী বাজারে থেকে মিলন মুন্সী (৩২) ও মওদুদ হাওলাদার (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত মিলন মুন্সী পাশের শিবচর উপজেলার শেখপুর গ্রামের শামসুদ্দিন মুন্সীর ছেলে এবং মওদুদ হাওলাদার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের কালু হাওলাদারের ছেলে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের একটি বিশেষ টহল দলের হাতে ইয়াবাসহ আটক হওয়া ওই দুই মাদক বিক্রেতাকে দুটি মোবাইল ও মোটরসাইকেলসহ সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন