1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ২২০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ২২০

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ইউরোপ ও আরব দেশগুলোর যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতিতে তার সমর্থনের কথা জানালেও হামলা বন্ধে সরাসরি কিছু বলেননি।

বুধবার ভোরে গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিন ফিলিস্তিনি নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

গত নয় দিন ধরে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে নিহত বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৬১ জন শিশু রয়েছে। রয়েছেন বাগ্‌দত্তা তরুণীসহ অনেক নারীও।

ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ যুদ্ধবিরতির জন্য কাজ করছেন বলে জানান।

যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিন ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছেন মিসরীয় কর্মকর্তারা। যুদ্ধবিরতিতে পৌঁছাতে লবিং করে যাচ্ছে আরব লীগও। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

এর আগে যুদ্ধবিরতি বেশ কয়েকটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতক্ষণ প্রয়োজন হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন