1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারতে করোনায় টানা দুদিন রেকর্ড মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ভারতে করোনায় টানা দুদিন রেকর্ড মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে মৃত্যুর মিছিল থামছেই না। দৈনিক মৃত্যুতে একের পর এক রেকর্ড গড়ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

এই প্রথম করোনায় একদিনে সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখল ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৪ হাজার ৫২৯ জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে আরও ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যা আগের দিনের তুলনায় হাজার চারেক বেশি। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লাখের বেশি মানুষ।

আনন্দবাজার জানায়, ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরেই তিন লাখের নিচে রয়েছে। কিন্তু সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। মহামারী প্রাদুর্ভাবের পর এই প্রথম একদিনে সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখল ভারত।

সংক্রমণের লাগাম টেনে ধরতে চলছে জোরদার টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে সাড়ে ১৮ কোটিরও বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন