1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে প্রাণহানি ছয় লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ তিন কোটি ৩৭ লাখের বেশি।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬ লাখ ১৪৭ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ হাজার ৮৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ প্রায় ৩ কোটি ৩৭ লাখ ১৬ হাজারে দাঁড়িয়েছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে জোরদার টিকাদান কর্মসূচির ফলে পরিস্থিতির অনেকটা লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে দেশটি। টিকাদান কর্মসূচিতে দেশটি বিশ্বের অন্যতম সফল দেশ।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৬০ জনের দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৩৩ লাখ ৯৩ হাজার ৩৩৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ কোটি ২১ লাখ ৬২ হাজার ৫৯০ জন।

বর্তমানে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু অর্ধেকই হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন