1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা: নিহত আরো ৩৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা: নিহত আরো ৩৩

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল রোববারও হামলা চালিয়েছে। টানা সপ্তম দিনের মতো বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। খবর রয়টার্স।

এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ১৮১ জন নিহত হয়েছে বলে রয়টার্স জানায়। যাদের মধ্যে ৪৭ শিশু রয়েছে। হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়। গত সোমবার থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে বৈঠকে বসছে বলে জানা গেছে। সহিসংসতা বন্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক করবেন বলে জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

তিনি জানান,আগামী মঙ্গলবার ভিডিও কলের মাধ্যমে এ বৈঠকের আয়োজন করা হবে।

চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি ইসরায়েল ও হামাসের মধ্যে সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে কোনো ভূমিকা না রাখায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন