1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইনসেপ্টাকে সিনোভ্যাক উৎপাদনের ‘অনুমতি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ইনসেপ্টাকে সিনোভ্যাক উৎপাদনের ‘অনুমতি’

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
চীন উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক উৎপাদনের অনুমতি পেয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওষুধ প্রশাসন অধিদপ্তর ইনসেপ্টাকে এ অনুমতি দিয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ মাসেই কোম্পানিটি টিকা উৎপাদন শুরু করবে। সোমবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে অধিদপ্তর বিষয়টি জানাবে।

রোববার অধিদপ্তরের মহাপরিচালক বলেন, উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন-চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে ইনসেপ্টাকে টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। এ মাসেই তারা কাজ শুরু করবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা আনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের ৫ নভেম্বর যে চুক্তি হয়েছিল তাতে বলা হয়, প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৩ কোটি ডোজ টিকা রপ্তানি করবে এবং সে অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সেই প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পাচ্ছে না।

এরপর চীন ও রাশিয়ার সঙ্গে টিকা কার্যক্রম নিয়ে কাজ শুরু করে সরকার।

২৮ এপ্রিল চীনের করোনা ভাইরাসের টিকা সিনোফার্মের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওই দিন অধিদপ্তরের এক সভা শেষে এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন