1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যতক্ষণ প্রয়োজন হামলা চলবে: নেতানিয়াহু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

যতক্ষণ প্রয়োজন হামলা চলবে: নেতানিয়াহু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলে আরও যেন বেপরোয়া হয়ে উঠলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার শেষ বিকেলে টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেছেন, যতক্ষণ প্রয়োজন ফিলিস্তিনে তারা হামলা চালাবেন।

দুই দেশের চলমান সংঘাত সপ্তম দিনে পড়েছে। রবিবারও ৩ ফিলিস্তিনি মারা গেছেন।

এদিন ফিলিস্তিনের যোদ্ধাদেরও তেল আবিবের দিকে রকেট ছুড়তে দেখা গেছে।

আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশকে থামতে বললেও নেতানিয়াহুর কথায় বোঝা গেছে, সহজে তিনি শান্ত হবেন না।

শনিবার বাইডেন তাকে ফোনে সমর্থন জানান। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসকে হামলা থামাতে বলেন।

বাইডেন এমন সব কথা বলছেন, যা শুনে মনে হতে পারে, ফিলিস্তিন হামলা করছে আর ইসরায়েল আত্মরক্ষা করছে।

কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ভিন্ন কথা।

সোমবার থেকে সংঘাত শুরু হওয়ার পর গাজায় ১৪৮ জন মারা গেছেন। ইসরায়েলে সেখানে দশজন।

নেতানিয়াহু ভাষণে বলেছেন, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমাতে তারা যতটা সম্ভব চেষ্টা করছেন।

ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বিরোধ যুগ-যুগ ধরে চলে আসছে। ইসরায়েলি উগ্রবাদীদের হাতে প্রতি বছর শতশত নিরীহ ফিলিস্তিনি মারা যান।

দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে ‘জেরুজালেম দখল দিবস’ উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। পাশাপাশি হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন