1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও বেতার কেন্দ্রগুলো প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করবে।

বাংলাদেশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের কিছু গ্রামে পীরপন্থীরা ঈদ উদ্‌যাপন করছে।

চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আসে এই ঈদ উৎসব।

সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালন করা হয় আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও। পাকিস্তানেও আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন