1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আরও ৩ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা যাবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আরও ৩ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা যাবে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কথিত সীমান্তে চলাচল বন্ধ থাকার মধ্যেই ভারতে আটকেপড়া বাংলাদেশিদের ফেরার জন্য সরকার আরও তিনটি স্থলবন্দর ঠিক করে দিয়েছে।

বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দেশে ফেরার জন্য ১৬ মে থেকে দর্শনা, হিলি এবং সোনা মসজিদ স্থলবন্দরও ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

ভারতে করোনা মহামারী পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে ২৬ এপ্রিল থেকে প্রতিবেশী দেশটির সঙ্গে যাত্রী চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। তবে সরেজমিন দেখা গেছে, এই ঘোষণা ছিল কাগজে-কলমে সীমাবদ্ধ।

নিষেধাজ্ঞার সময়ে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাদেরকে কেবল বেনাপোল, বুড়িমারি ও আখাউড়া স্থলবন্দর দেশে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছিল।

বাস্তবে দেখা যায়, যাদের ভিসার মেয়াদ ছিল তারাও দেশে ফিরছেন। দেশে ফেরা বেশ কয়েকজন যাত্রী করোনা আক্রান্ত ছিলেন। তাদের দুজনের মধ্যে করোনা ভাইরাসের অতি সংক্রামক ভারতীয় ধরনও শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চলতি সপ্তাহে ভারতীয় করোনার এ ধরনকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে।

করোনার মূল ধরনের চেয়ে এই ধরন অনেক বেশি সংক্রামক এবং খুব সহজেই এটি ছড়িয়ে পড়তে পারে। করোনার এই ধরনের কারণে ভারতে বর্তমানে সংক্রমণ তীব্র রূপ নিয়েছে।

এ কারণে ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পর ভারতীয় এ ধরনকেও উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন