1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেরিতে ভিড়ের চাপে ৫ জনের মৃত্যু, অসুস্থ ২০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

ফেরিতে ভিড়ের চাপে ৫ জনের মৃত্যু, অসুস্থ ২০

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি |

শিমুলিয়া-বাংলাবাজার রুটের এনায়েতপুরি ও শাহ পরান দুই ফেরিতে যাত্রীদের ভিড়ের চাপে অসুস্থ হয়ে এক কিশোরসহ ৫ জন মারা গেছেন। বুধবার দুপুরের দিকে ফেরিতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম আনছার মাদবর (১২)। কিশোর আনছারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তিনি নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে এবং বাকি ৪ জনের ২ জন নারী ও ২ জন  ‍পুরুষের পরিচয় এখনো জানা যায়নি। তবে মৃত্যু কথা নিশ্চিত করেছে শিবচর থানা-পুলিশ।

ঘাট সূত্রে জানা গেছে, তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রো রো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে কিশোর আনছার মাদবর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যান। এরপর দুপুরে এনায়েতপুরি নামে একটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে কিন্তু ফেরিটি ছাড়ার আগে প্রায় ৩ ঘণ্টা শিমুলিয়া ঘাট থেকে ছাড়তে দেরি করে। এ ছাড়া প্রচণ্ড তাপদাহের কারণে ফেরির মধ্যে দুই নারী ও দুই পুরুষ মারা যান। কমপক্ষে ২০জন অসুস্থ হয়ে পড়েন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, মৃত ২ নারী ও ২ পুরুষের পরিচয় এখনো জানা যায়নি। এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। আমরা বাকি লাশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন