1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়েছে ৪৪টি দেশে: ডব্লিউএইচও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়েছে ৪৪টি দেশে: ডব্লিউএইচও

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
A picture taken on May 8, 2021 shows a sign of the World Health Organization (WHO) at the entrance of their headquarters in Geneva amid the Covid-19 coronavirus outbreak. (Photo by Fabrice COFFRINI / AFP)

বিশ্বের ৪৪টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার মহামারী নিয়ে সাপ্তাহিক সর্বশেষ তথ্যে এসব কথা জানায় বৈশ্বিক সংস্থাটি।

করোনার এই ধরনের কারণে ভারতে বর্তমানে সংক্রমণ তীব্র রূপ নিয়েছে।

ডব্লিউএইচও বলছে, ভারতে প্রথম অক্টোবরে করোনার বি.১.৬১৭ ধরনটি শনাক্ত হয়। ভারতের বাইরে ব্রিটেনে এই ধরনটি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে।

এদিকে চলতি সপ্তাহে ডব্লিউএইচও ভারতীয় করোনার এ ধরনকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে।

করোনার মূল ধরনের চেয়ে এই ধরন অনেক বেশি সংক্রামক এবং খুব সহজেই এটি ছড়িয়ে পড়তে পারে।

এ কারণে ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পর ভারতীয় এ ধরনকেও উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও।

উল্লেখ্য, সম্প্রতি ভারতে করোনা তীব্র রূপ নেওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজধানী দিল্লির পাশাপাশি মুম্বাইসহ অন্যান্য বড় বড় শহরের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের তীব্র সংকট চলছে। অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে অনেক রোগী।

সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে করোনার নতুন ধরনের পাশাপাশি দেশটির ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশকেও দায়ী করছে ডব্লিউএইচও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন