1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে পৌঁছেছে চীনের উপহারের ৫ লাখ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

দেশে পৌঁছেছে চীনের উপহারের ৫ লাখ টিকা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবি: চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়া লং ইয়ানের ফেসবুক থেকে নেওয়া।

বাংলাদেশকে চীনের উপহার দেওয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা ঢাকায় পৌঁছেছে।

বুধবার ভোরে সিনোফার্মের দেওয়া টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সি-১৩০জে কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

চীনের টিকা এসে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এর আগে বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে উপহারের টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করে।

গত সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে।

এরপর চীনের দূতাবাস নিজেদের ভেরিফায়েড ফেইসবুক পেজে জানায়, টিকার প্যাকেজিং সম্পন্ন হয়েছে। কোল্ড চেইন কন্টেইনারে করে সেগুলো বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে।’

অগ্রিম টাকা নিয়েও নরেন্দ্র মোদি সরকারের নিষেধাজ্ঞার কারণে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা সরবরাহ বন্ধ করে দেয়। বিকল্প উৎস না থাকায় টিকা সংকটে বন্ধ হয়ে যায় দেশের টিকা কর্মসূচি।

সমালোচনার মুখে টিকার বিকল্প উৎসের খোঁজে নামে সরকার। রাশিয়ার স্পুৎনিক-ভি আর চীনের সিনোফার্মের টিকা অনুমোদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছেও টিকা চাওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন