1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীনের উপহারের ৫ লাখ টিকা আসছে ১২ মে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

চীনের উপহারের ৫ লাখ টিকা আসছে ১২ মে

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের ৫ লাখ করোনার টিকা ১২ মে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি ঝিমিং।

সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিনোফার্মের তৈরি এ টিকা আসছে বলে জানান তিনি।

বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে জানিয়ে লি ঝিমিং বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে সময় লাগবে।

তিনি বলেন, চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ আগেই অনুমতি দিলে তবে চীনের টিকা আগে পেত। চীনের টিকা কেনার লম্বা সিরিয়ালে পড়েছে বাংলাদেশ।

অগ্রিম টাকা নিয়েও নরেন্দ্র মোদি সরকারের নিষেধাজ্ঞার কারণে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা সরবরাহ বন্ধ করে দেয়। বিকল্প উৎস না থাকায় টিকা সংকটে বন্ধ হয়ে দেশের টিকা কার্যক্রম।

সমালোচনার মুখে টিকার বিকল্প উৎসের খোঁজে নামে সরকার। রাশিয়ার স্পুৎনিক-ভি আর চীনের সিনোফার্মের টিকা অনুমোদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছেও টিকা চাওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন