1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খালেদার বিদেশ যাত্রা নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্রে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

খালেদার বিদেশ যাত্রা নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্রে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এ সংক্রান্ত নথি রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এ সংক্রান্ত নথি রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে কী মতামত দিয়েছেন, সে বিষয়ে কোনো উত্তর দেননি। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবে বলে উল্লেখ করেন।

এর আগে শনিবার আইনমন্ত্রী বলেছিলেন, এখানে আদালতের মতামতের প্রয়োজন নেই। আইনে তা বলে না। এর মানে, তারা অর্থাৎ সরকার যে মতামত দেবে, সেটিই চূড়ান্ত হবে।

আরও বলেন, আমার মতামত আজকের মধ্যে দিয়ে দিব। রবিবার সকালে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। পরবর্তীতে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানতে পারবেন।

গত বুধবার রাত ১১টার দিকে আইন মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদার বিদেশে চিকিৎসা সংক্রান্ত ফাইলগুলো গ্রহণ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার।

শর্তে বলা হয়, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

কিন্তু রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার করোনা পরবর্তী জটিলতা দেখা দেয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে বুধবার রাতে আবেদন করেছে তার পরিবার।

বৃহস্পতিবার রাতেই খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের জন্য্ও আবেদন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন