1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আম গাছে ঢিল ছোড়া নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

আম গাছে ঢিল ছোড়া নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ফাইল ছবি

মাদারীপুর প্রতিনিধি |

মাদারীপুরের শিবচরে আম গাছে ঢিল ছোড়া নিয়ে ঝগড়ার জেরে রাকিব খালাসী (২৪) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত নয়টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া এলাকার বেপারীকান্দি গ্রামের ফারুক খালাসীর ছেলে তাওসিফ পার্শ্ববর্তী মঙ্গল হাওলাদারের আম গাছে ঢিল ছোড়েন। এ নিয়ে বিকেলে কথা-কাটাকাটি হয়।

ওই সূত্র ধরে রাত ৮টার দিকে মঙ্গল হাওলাদারসহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাওসিফদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাওসিফের মা রুবি বেগমকে (৪৫) মারধর করেন তারা। বাধা দিতে গেলে তাওসিফের ভাই রাকিব খালাসীকে তুলে নিয়ে পাশের কলাবাগানে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে কালু মিয়া (৩৭), সাবিনা বেগম (৩২), এবং উর্মি বেগম (তৃতীয় লিঙ্গ) আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাকিব ও তার মা রবি বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত দেড়টার দিকে রাকিবের মৃত্যু হয়।

নিহতের বাবা ফারুক খালাসী বলেন, ‘আমার ছেলেকে ওরা ধইরা নিয়া পাশের কলাবাগানে গিয়া কুপাইয়া মারছে।’

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন