1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুনিয়ার গুচ্ছগ্রামে সরকারি ৮বস্তা চাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কুনিয়ার গুচ্ছগ্রামে সরকারি ৮বস্তা চাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাইফুল ইসলাম নয়ন-
মাদারীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ৮বস্তা চাল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার কুনিয়া এলাকার গুচ্ছগ্রামে আবদুল মান্নান-এর ঘড় থেকে এই চাল উদ্ধার করা হয়। তবে এঘটনায় জরিত আবদুল মান্নানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ জানতে পারে উপজেলার কুনিয়া এলাকার গুচ্ছগ্রামের আবদুল মান্নান এর ঘরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর বেশ কয়েক বস্তা চাল রয়েছে। এই সংবাদের ভিত্তিতে গুচ্ছগ্রামের মান্নান-এর ঘড়ে অভিযান চালায় পুলিশ। এবং সেখান থেকে ৮ বস্তা চাল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মান্নান। এঘটনায় জরিত আবদুল মান্নান কে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করতে পারলে রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া চাল বিক্রি চক্রের মূল হোতাদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন