1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে নদীতে নিখোঁজের ২০ঘন্টা পর শিশুর লাশ ভেসে উঠেছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুরে নদীতে নিখোঁজের ২০ঘন্টা পর শিশুর লাশ ভেসে উঠেছে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৮৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরীফ , লাইভনিউজ24 ড্স্কে.
মাদারীপুর কুমার নদীতে মামা বাড়ী বেড়াতে এসে নানার সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুব দিয়ে ২০ঘন্টা নিখোঁজের পর মীম(৮) এর লাশ ভেসে উঠেছে। নিহত মিম কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার বোরহান মাতুব্বরের মেয়ে। মীম তার নানা বাড়ী মস্তফাপুরের চতুরপাড়া বেড়াতে এসেছিল।

স্থানীয় ও নিহত মীমের মামা বাড়ীর সুত্রে জানা যায়, মীম ও তার ছোট ভাই মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া সিরাজ মোল্লার মীমের নানা বাড়ীতে বেড়াতে আসে। এরপর শনিবার দুুপুরে নানা বাড়ীর পাশে কুমার নদীতে নানার সাথে গোসল করতে ছোট ভাইকে নিয়ে আসে। গোসল শেষে নানা মীমের ছোট ভাই সৌরভকে নদীর পাড়ে তুলে পিছনে ফিরে আর মীমকে দেখতে না পেয়ে ডুবুরী ও ফায়ার সার্ভিস দিয়ে অনেক খোজাখুজি করে মীমের সন্ধান পাইনি তবে রবিবার সকাল ১০টার দিকে কুমার নদীতে যেখানে গোসল করেছে তার ২০গজ দুরে ভেসে উঠে।

নিহত মীমের নানা সিরাজ মোল্লা জানান, আমার সাথে দুই নাতি গোসল করতে আসে কিন্ত একজনকে পাড়ে তুলতে গিয়ে আর একজনকে হারালাম। আমার কাছে মীম বলেছিল নানা আমি আর একটা ডুব দিই আমি বলেছিলাম দাও কিন্ত কিছুক্ষন পর ফিরে দেখি আমার নাতি মীম নেই।

মাদারীপুর সদর ফায়ার সার্ভিস অফিসার নুর মোহাম্মাদ জানান, আমরা শনিবার দুপুর থেকে রাত ১০টা পযন্ত ডুবুরি দিয়ে উদ্ধারের চেস্টা চালিয়েছি কিন্ত সন্ধান পাওয়া যায়নি তবে রবিবার সকালে উদ্ধার কাছ শুরু করার পর নদীর একপাশে লাশ ভেসে উঠেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা গতকাল রাত ১০টা পযন্ত ঘটনাস্থলে ছিলাম। আজ রবিবার সকালে শিশুটি লাশ ভেসে উঠেছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন