1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অসহায় দুই নারীর পাশে এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

অসহায় দুই নারীর পাশে এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোহাম্মদ ইমদাদুল হক মিলন, মাদারীপুর।
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ও মস্তফাপুর ইউনিয়নের দুই অসহায় নারীর পাশে এসে দাড়িয়েছেন এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশন। অসহায় দুই নারীর কথা জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে মানবিক সহায়তা নিয়ে হাজির এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশন।

এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু সোহেল মোল্লার সার্বিক সহযোগিতায় ওই দুই নারীকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করেন এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ফুকু।

দীর্ঘদিন যাবত মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের হায়তন বিবি স্বামী ও সন্তান হারা এবং মস্তফাপুর পাওয়ার হাউস এলাকার বকুল বেগম মানবিক জীবনযাপন কাটাচ্ছেন। এদের মানবিক দিক বিবেচনা করে সংগঠনের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা করা হয়।

এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ফুকু জানান, ‘সদর উপজেলার ঘটমাঝি ও মস্তফাপুর ইউনিয়নের অসহায় দুই নারীর কথা আমরা জানতে পেরে তাদের জন্য আমরা মানবিক সহায়তা নিয়ে আসছি। আজকে এদেরকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি ছোলা, চিড়া, চিনি ও ২ কেজি আলু এবং শাড়ী কাপড় দিয়ে সহযোগিতা করেছি।

এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে এমন কেউ থাকলে আমাদেরকে জানালে আমরা চেষ্টা করবো তাকে সহায়তা করতে। দুই নারী এসব সহায়তা পেয়ে অনেক খুশি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন