1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাটোরে ঢাকা ফেরত ১৯ নারী-পুরুষ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

নাটোরে ঢাকা ফেরত ১৯ নারী-পুরুষ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৮০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নাটোরের সিংড়ায় ঢাকা ফেরত পিকআপ ভর্তি ১৯ নারী ও পুরুষকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠালেন সিংড়ার ইউএনও মোছা. নাসরিন বানু।

শনিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকা থেকে হাইওয়ে পুলিশের নিয়মিত টহল দল তাদের আটক করে। পরে তাদের কালিগঞ্জ রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

আটককৃতদের মধ্যে ১৫ জন সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের হুসেনপুর ও করচমারিয়া এবং ৪ জন পাশবর্তী আত্রাই থানার ধুলাউড়ি গ্রামের বাসিন্দা। তারা সকলে গার্মেন্টসকর্মী বলে জানা গেছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু বলেন, করোনা আক্রান্ত এলাকা ঢাকা গাজীপুর এলাকা থেকে ১৯জন নারী-পুরুষ একটি পিকআপ যোগে কালিগঞ্জ এলাকায় ফিরছিলেন। পথে চৌগ্রাম এলাকায় টহলরত ঝলমলিয়া হাইওয়ে পুলিশ তাদের আটক করে। পরে তাদেরকে ১৪দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন