1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কামাই নাই, দুই দিন পর পরই মাক্স ছিড়ে যায়! এত মাস্ক কিনতে টাকা পামু কই! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কামাই নাই, দুই দিন পর পরই মাক্স ছিড়ে যায়! এত মাস্ক কিনতে টাকা পামু কই!

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কামাই নাই, দুই দিন পর পরই মাক্স ছিড়ে যায়! এত মাস্ক কিনতে টাকা পামু কই!

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর ।।
গরমের ঠ্যালায় মাক্স পড়তে মন চায়না। মাক্স পড়তে পড়তে কান ব্যাথা হইয়া যায়। দুই দিন পর পরই মাক্স ছিড়ে যায়। এত মাস্ক কিনতে টাকা পামু কই। কামাই নাই, এরপর লোকডাইনে বের হলে রিক্সার ক্ষতি করে পুলিশ এমনকি লাঠি দিয়ে মাইর দেয়। ঘরে খাওন নাই মাস্ক কিনবো কেমনে’ এভাবেই আবেকতাড়িত হয়ে কথা গুলো বললেন মাদারীপুরের এক রিক্সা চালক করিম তালুকদার।

চলছে ২য় দফায় সরকার ঘোষিত সাত দিনের লকডাউন। মাস্ক ব্যবহারে অনিহা দেখা গেছে মাদারীপুরের প্রায় প্রতিটি এলাকার মানুষের মধ্যে। কোনভাবেই মাস্ক ব্যবহারে শতভাগ অভ্যস্ত করা যাচ্ছে না সর্বসাধারণকে। বিনামূল্যে মাস্ক বিতরণ, উদ্বুদ্ধকরণ কর্মসূচি, জরিমানা করেও মিলছে না কাঙ্গক্ষিত ফলাফল। এদিকে করোনার সংক্রমন দিন দিন বেড়েই চলছে।

সরকারি লকডাউনের বিধিনিষেধ অনুযায়ী কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মানুষ বের হতে পারবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হতে পাবরে না। বাকি সময় বাইরে বের হলে সকলকে মাক্স ব্যাবহার ও সামাজিক দূরত্ব বজায়রেখে চলার নির্দেশ রয়েছে। এছাড়াও নিষেধাজ্ঞা রয়েছে গনপরিবহন চলাচলের ব্যাপারে।

রবিবার বিকাল ও সোমবার মাদারীপুরের বিভন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্ন দিনের থেকে মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও অনেকেই ব্যবহার করছেন না মাস্ক। প্রশাসন এর পক্ষথেকে প্রতিনিয়ত মাইকিং করে মাক্স ব্যাবহারে কথা বলা হচ্ছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাক্স না পড়ার কারণে জরিমানা করা হচ্ছে। তাতেও আশানুরূপ ফল হচ্ছে না। এমনকি মাস্ক না পরে তারা দিচ্ছেন বিভিন্ন যুক্তি। অনেকে আবার শুধু লোক দেখানোর জন্য মাক্স মুখের নিচে ঝুলিয়ে রাখছেন। সচেতন মহল মনে করছেন, সরকার আরো কঠোর অবস্থানে না গেলে মাস্ক ব্যবহারে মানুষকে শতভাগ নিশ্চিত করানো যাবে না। করোনার সংক্রমন দিন দিন বেড়েই চলছে।

এক চায়ের দোকানদার বলেন, আমি পান খাই। মাক্স পড়লে পানের পিকে মাক্স লাল হয়ে যায়। মাক্স সাথেই আছে। পানটা খেয়ে তারপর মাক্স পড়মু।

মাটিকাটার এক শ্রমিক বলেন, আমরা সরাদিন কাজ করি করোনায় আমাদের কিছু হইবো না। মরলে মরলাম তারপরও মাক্স পড়া লাগবো না।’

মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন বলেন, সবাইকে অবশ্যই মাক্স ব্যাবহার করতে হবে। যারা মাক্স ব্যাবহার করছে না তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন সময়ে আমরা জরিমানা করছি। করোনা সংক্রমন কমিয়ে আনতে সকলকে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন