1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোজা রেখে করোনার টিকা নেয়া যাবে: ইসলামিক ফাউন্ডেশন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রোজা রেখে করোনার টিকা নেয়া যাবে: ইসলামিক ফাউন্ডেশন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রোজা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এ কথা জানানো হয়েছে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় পবিত্র রমজান মাসে কভিড-১৯’র চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

সভায় আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

উল্লেখ্য, এ বিষয়ে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও একই মত পোষণ করেছেন। কাজেই রোজা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন