1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উখিয়ায় অগ্নিকাণ্ডে তিন রোহিঙ্গা দোকান কর্মচারী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উখিয়ায় অগ্নিকাণ্ডে তিন রোহিঙ্গা দোকান কর্মচারী নিহত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশের বাজারে অগ্নিকাণ্ডে তিন রোহিঙ্গা দোকান কর্মচারী নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উখিয়ার কুতুপালং বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি-১০ ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আনছার উল্লাহ (২০), মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও রেজাবুলের ছেলে আয়াছ (২২) ঘটনাস্থলে মারা যান।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইমদাদুল হক বলেন, ‘দগ্ধ অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাদের রোহিঙ্গা দোকান কর্মচারী বলে শনাক্ত করা হয়।’

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত না করে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

উখিয়ার কুতুপালং বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, ‘আগুনে সাতটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আরও ১০/১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদ রাশেদুল ইসলাম জানান, ‘আগুন নিয়ন্ত্রণ আনার পর তিনজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন