1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বে করোনা সংক্রমণ ১৩ কোটি ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিশ্বে করোনা সংক্রমণ ১৩ কোটি ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নতুন স্ট্রেইনের ফলে দ্বিতীয় ঢেউয়ে বিশ্বে লাগামহীন প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ। ইতোমধ্যে শনাক্ত ছাড়িয়ে গেছে ১৩ কোটির গণ্ডি।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১ লাখ ৭৪ হাজারে।

গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৭ লাখ সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল ৬ লাখ ৪৮ হাজারে মতো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১২ হাজার ৪০০ জন। করোনায় এখন পর্যন্ত মারা গেছে ২৮ লাখ ৪০ হাজারের বেশি।

গত কিছুদিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ব্রাজিলে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৮ লাখ ৪৩ হাজারে দাঁড়িয়েছে। আরও ৩ হাজার ৬৭৩ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৮১ হাজার শনাক্ত হয়েছে ভারতে। একই সময়ে মারা গেছে আরও ৪৬৮ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন