1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহীতে বাস-মাইক্রো-লেগুনার সংঘর্ষে নিহত ১৭ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

রাজশাহীতে বাস-মাইক্রো-লেগুনার সংঘর্ষে নিহত ১৭

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজশাহী সদর উপজেলার কাটাখালী এলাকায় বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষের পর নারী ও শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

এলাকাবাসী জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিলো। বেলা পৌনে দুইটার দিকে কাটাখালী এলাকায় আসার পর রংপুরের পীরগঞ্জ থেকে চারটি পরিবারের ১৩ জন সদস্যকে নিয়ে রাজশাহীর উদ্দেশে আসা একটি মাইক্রোবাস ও একটি লেগুনার সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে যানটিতে থাকা ১১ যাত্রী নিহত হয়। আহত হয় তিনটি যানের বেশ কয়েকজন যাত্রী। হাসপাতালে নেয়া হলে সেখানে আরো ছয়জনের মৃত্যু হয়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে তা আঘাত হানে পাশের একটি লেগুনাতে। সংঘর্ষের পর বাসটি পাশের একটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আটজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ছয়জনের মৃত্যু হয়। বাকি দুজন সেখানে চিকিৎসাধীন।

পুলিশের ধারণা, নিহতদের অধিকাংশই মাইক্রোবাসের যাত্রী। হতাহত বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন