1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছাড়া পাওয়ার পর যা বললেন শিশুবক্তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ছাড়া পাওয়ার পর যা বললেন শিশুবক্তা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে রাজধানীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে আটক ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পাওয়ার পর ফেসবুক লাইভে এসে কথা বলেছেন তিনি।

ফেসবুক লাইভে রফিকুল ইসলাম মাদানী বলেন, আমি আপনাদের সামনে এসেছি এটা জানানোর জন্য যে আমি এখন সম্পূর্ণ মুক্ত। মতিঝিল, পল্টন থানায় কিছুক্ষণ ছিলাম। আমি সব বিষয়ে ইনশাল্লাহ পরে কথা বলবো। খুব টায়ার্ড, টায়ার্ড আছি।

তিনি বলেন, ‘আমি শুধু একটা কথাই বলবো, আল্লাহকে সাক্ষী রেখে বলবো, আমি কাউকে দেখানোর জন্য যাইনি। আমার ইসলামী মূল্যবোধ থেকে, যে মোদী বাংলাদেশে আসবে, তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে, তাকে লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে, এগুলো দেখতে একটা মুসলমান হিসেবে খুব খারাপ লাগবে।’ সেই জন্যই প্রতিবাদ করতে তিনি সেখানে যান বলে জানান।

তিনি গাজীপুরের নিজ মাদরাসার দিকে যাচ্ছেন জানিয়ে বলেন, আমার নিজের মাদ্রাসা মাহফিল আছে। সেখানে সবাই যোগদান করবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এই বিষয় নিয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।

এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় দুপুর ১২টার পর তাকে আটক করা হয়। পরে বিকেল ৫টার দিকে অভিভাবকদের জিম্মায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক বলেন, আটক শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেল ৫টার দিকে পল্টন থানা থেকে তার অভিভাবক এসে তাকে নিয়ে যান।

এর আগে দুপুর ১২টার দিকে মতিঝিল শাপলা চত্বরে ছাত্র অধিকার পরিষদ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আধঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ সময় শিশুবক্তা রফিকুল ইসলামসহ ১১ জনকে আটক করে পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন