1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করা এবং সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরতে ইস্টার উদ্‌যাপনকে সামনে রেখে পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি।

আঞ্চলিক নেতাদের সঙ্গে ম্যারাথন আলোচনার পর মঙ্গলবার সকালে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ কথা জানান। খবর এএফপি’র।

সাংস্কৃতিক, অবকাশ এবং ক্রীড়া কেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি মেরকেল ও জার্মানির ১৬টি রাজ্যের প্রধান ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করার ব্যাপারে সম্মত হয়েছেন।

এ পাঁচ দিন দেশের প্রায় সকল দোকান-পাট বন্ধ থাকবে এবং ইস্টার পালন উপলক্ষে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চলবে। আগামী ৩ এপ্রিল শনিবার কেবলমাত্র মুদি দোকানগুলো খোলা রাখার অনুমতি পাবে।

ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ইতোমধ্যে লকডাউনে ফিরতে বাধ্য হয়েছে ফ্রান্স ও পোল্যান্ড।

অবশ্য পরিস্থিতির বড় ধরনের অবনতির আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে জার্মানি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আট হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় তিন হাজার কম। একই সময়ে মারা গেছে প্রায় দেড়শ’ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন