1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডাসারে সরকারি ১৫ বস্তা চাল উদ্ধার ॥ ইউপি সদস্য আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডাসারে সরকারি ১৫ বস্তা চাল উদ্ধার ॥ ইউপি সদস্য আটক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৫৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপরের কালকিনি উপজেলার ডাসার থানায় ১০টাকা দরের ১৫ বস্তা চাল উদ্ধার করেছেন থানা পুলিশ। এসব চাল আত্মসাতে জরিত থাকায় উত্তম বিশ্বাস নামের একজন ইউপি সদস্যকে আটক করা হয়েছে। রোববার দুপুরে ইউপি সদস্যকে তার নিজ বাড়ী নবগ্রাম থেকে আটক করা হয়।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম বিশ্বাস সরকারি ১০টাকা দরের ১৫ বস্তা চাল আত্মসাতের জন্য তার নিজের লোকজনের বাড়িতে নিয়ে রাখে। এঘটনায় এলাকাবাসী পুলিশকে খবর দিলে ডাসার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ইউপি সদস্য উত্তম বিশ্বাসকে আটক করে। পরে তার দেয়া তথ্যমত একই এলাকার উত্তর শশিকর গ্রামের স্বপন বাড়ৈর বাড়ি থেকে ৮বস্তা, উত্তর চলবল গ্রামের প্রকাশ বাড়ৈর বাড়ি থেকে ৩ বস্তা ও উত্তম সরকারের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়।
নবগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিভূতী ভূষন বাড়ৈ বলেন, আমি এ ঘটনা জানতে পেরে থানা পুলিশের সহযোগীতা নিয়ে প্লাস্টিকের ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব জানান, এলাকাবাসী খবর দিলে আমি সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য উত্তম বিশ্বাসকে আটক করি। পরে তার দেয়া তথ্য মত তিনটি বাড়ি থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করেছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন