1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সাদুল্লাপুর লকডাউন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কাশিয়ানীতে মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতির বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ কলমায় খোলা আকাশের নিচে মাদ্রাসার পাঠদান নির্মাণকাজে বাধার অভিযোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পঞ্চগড় পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব ৩ জনকে কান ধরে উঠবস

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সাদুল্লাপুর লকডাউন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচরের পর এবার গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলা লকডাউন করা হয়েছে। সাদুল্লাপুরের হবিবুল্লাপুরে দুই আমেরিকা প্রবাসীর করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় ওই উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

রোববার (২২ মার্চ) লকডাউনের ঘোষণা দিয়েছে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ।

এর আগে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বিশেষ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, যেসব এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে, সেসব এলাকায় লকডাউন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, কিছু কিছু এলাকা আছে যেখানে বিদেশফেরত অনেক মানুষজন কোয়ারেন্টাইন মানছেন না, কিছু এলাকায় অনেক বেশি বিদেশ ফেরত মানুষ অবস্থান করছেন। প্রয়োজনে লকডাউন করার কথা ভাবছে সরকার।

জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) দেয়া তথ্যমতে, দেশে ২ জনের মৃত্যু হয়েছে। ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৯৭ হাজার ৫৩৮। এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে। বিশ্বব্যাপী এই ভাইরাসে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭৭ জনের। তবে আক্রান্ত প্রায় ৩ লাখ মানুষের মধ্যে ৯৪ হাজার ৫৮৪ জন সুস্থ হয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন