বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ঢাকায় নতুন ৩ আইসোলেশন সেন্টার হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ২৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় রাজধানীতে আরও তিনটি আইসোলেশন সেন্টার করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকায় আরও সাড়ে ৪ হাজার করোনা আইসোলেশন বেড বৃদ্ধি পাবে। শনিবার (১১ এপ্রিল) মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সরকার নতুন আরও তিনটি প্রতিষ্ঠানকে করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে সুসজ্জিত করার উদ্যোগ নিয়েছে। যাদের মধ্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২০০০, ঢাকা উত্তর সিটি করপোরেশন কনভেনশন সেন্টারে ১৩০০ ও উত্তরার দিয়াবাড়িতে ৪টি বহুতল ভবনে ১২০০ বেডসহ মোট সাড়ে ৪ হাজার করোনা আইসোলেশন বেড দ্রুতই প্রস্তুত করা হচ্ছে। এগুলোর পাশাপাশি ঢাকার সরকারি মুগদা হাসপাতাল, নিটোর হাসপাতালসহ আরও বেশকিছু হাসপাতাল করোনা মোকাবিলায় প্রস্তুত করা হবে।

অন্যদিকে, দেশের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পিপিই সরবরাহসহ নানাভাবে সরকারকে সহায়তায় এগিয়ে এসেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এ ভাইরাসকে মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে, জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী তার ব্রিফিংকালে করোনায় সম্প্রতি দেশের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, পুলিশ, সেনাসদস্য, গণমাধ্যমকর্মীসহ অনেক পেশাজীবী ব্যক্তি তাদের কাজে নিয়োজিত অবস্থায় আক্রান্ত হচ্ছেন জানিয়ে তাদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ব্রিফিংকালে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ ও আইইডিসিআর এর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরাও উপস্থিত থেকে কথা বলেন।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় এখন পর্যন্ত রাজধানীতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৫৫০ বেড প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ১৪০০ বেড সরকারি ও ১৫০ বেড ব্যক্তিমালিকানাধীন হাসপাতালের। এছাড়া দেশের ৮টি বিভাগীয় শহরের মধ্যে ঢাকা বিভাগে ৬৭৭টি, চট্টগ্রাম বিভাগে ৮৪৮টি, ময়মনসিংহ বিভাগে ৮৫০টি, বরিশাল বিভাগে ৪৮৩টি, সিলেট বিভাগে ১১৮টি, রাজশাহী বিভাগে ১২০০টি, খুলনা বিভাগে ১৮০টি ও বরিশাল বিভাগে ৭৮৭টি বেডসহ সারা দেশে মোট ৬৬৯৩টি বেড শুধুমাত্র করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্যই আলাদাভাবে প্রস্তুত রাখা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE