1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কালকিনিতে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 আশরাফুর রহমান হাকিম, কালকিনি উপজেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে নেশার টাকা না পেয়ে সোনেকা(৫০) নামে এক মাকে নির্মমভাবে কুড়াল দিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে রথিন জয়ধরকে(২৬) আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত সোনেকা উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী। আজ বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, রথিন জয়ধর তার মা সোনেকার কাছে গাঁজা কেনার জন্য টাকা দাবি করে। কিন্তু এ টাকা দিতে অস্বীকার করলে রথিন ক্ষিপ্ত হয়ে একটি কুড়াল দিয়ে তার মা সোনেকাকে পিটিয়ে হত্যা করে। এসময় তাকে বাঁধা দিলে তার বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে স্থানী জনতা এসে জয়ধরকে আটকে রেখে উপজেলার ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এবং পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, মাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করেছি। এবং নিহতের লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন