1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অক্সফোর্ডের কভিড ল্যাবে সাইবার হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

অক্সফোর্ডের কভিড ল্যাবে সাইবার হামলা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অক্সফোর্ড ইউনিভার্সিটির কভিড-১৯ গবেষণাগারের সঙ্গে সংশ্লিষ্ট একটি ল্যাবে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে টিকা গবেষণার তথ্য সুরক্ষিত আছে বলে দাবি করেছেন তারা।

রয়টার্স জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি এই হামলা হয়। তবে হামলার পেছনে কে বা কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়।

ভুক্তভোগী ডিভিশন অফ স্ট্রাকচারাল বায়োলজি ল্যাবরেটরি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা কভিড-১৯ টিকার উন্নয়নের সঙ্গে ‘সরাসরি সম্পৃক্ত নয়’।

কভিড-১৯ কোষের কাজের প্রক্রিয়া এবং এগুলোর ক্ষতি কীভাবে আটকানো যায় সে বিষয়ে গবেষণা চালাচ্ছেন এই ল্যাবের বিজ্ঞানীরা।

ফোর্বসের প্রতিবেদন বলছে, জৈব রাসায়নিক নমুনা প্রস্তুতকারী মেশিনও সাইবার হামলায় আক্রান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা সমস্যা শনাক্ত করেছি এবং আটকে দিয়েছি এবং এ বিষয়ে আরও তদন্ত করছি।’

হামলার বিষয়ে আরও তদন্ত চালাতে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিশ্ববিদ্যালয়।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর শাখা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) এখন হামলার তদন্ত করবে।

ইতিমধ্যে বিষয়টি যুক্তরাজ্যে ইনফরমেশন কমিশনার’স অফিসকে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন