1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনাভাইরাস সংক্রমন রোধে ব্যতিক্রমী উদ্যোগ॥ গত ২৪ ঘন্টায় কেউ হোম কোয়ারেন্টাইন যায়নি॥ কেউ আক্রন্ত হয়নি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে করোনাভাইরাস সংক্রমন রোধে ব্যতিক্রমী উদ্যোগ॥ গত ২৪ ঘন্টায় কেউ হোম কোয়ারেন্টাইন যায়নি॥ কেউ আক্রন্ত হয়নি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ১৩১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।
মাদারীপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে গ্রাম পর্যায়ে বাড়ছে সচেতনতা। সদর উপজেলার পাঁচখোলা গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে পাঁচখোলা যুব কল্যাণ সমবায় সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ম্বেচ্ছায় এগিয়ে এসেছে। সংগঠনের সদস্যরা ওই গ্রাম বাঁচাতে নিয়েছেন নানা উদ্যোগ। গ্রামের বিভিন্ন স্থানে করোনা সম্পর্কে সতর্কতামূলক পোষ্টার টাঙিয়ে দিয়েছে। জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। গ্রামের যাতায়াত পথের মুখে বসিয়েছে একাধিক তল্লাসী চৌকি। জরুরী প্রয়োজনে কেউ গ্রামে ঢুকলে বা বের হলে তাদের মাস্ক পড়তে উৎসাহিত করা হচ্ছে এবং সাবান দিয়ে হাত ধুয়ে দিচ্ছে সংগঠনের কর্মীরা। গ্রামের কেউ যাতে ঘর থেকে বাইরে বের হয়ে আড্ডা না দেয় সেজন্য সচেতনা সৃষ্টি করছে। গত ২৪ ঘন্টায় নতুন কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি।
সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম উজ্জল বলেন, ‘একান্ত জরুরী প্রয়োজনে কেউ বাইরে গেলে তাকে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে অথবা হাতে জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হচ্ছে। আবার বাইরে থেকে ফিরে আসলেও একইভাবে হাত পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা বিশ^াস করি সচেতনতাই করোনাভাইরাস সংক্রমন রোধ করতে পারবে।’
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, গ্রামবাসীর এই উদ্যোগ অবশ্যই ভালো। তবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন জরুরী সেবা বাঁধাগ্রস্থ না হয়।

এদিকে বুধবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা থেকে এ পর্যন্ত ৫৯ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়েছে। ৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে একজনের পজেটিভ রিপোর্ট চারদিন পূর্বে পাওয়া গেছে। বাকি ৩৪ জনের সবাই নেগেটিভ। গত ২৪ ঘন্টায় নতুন কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি। ৩৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে মাদারীপুরে হোম কোয়ারেন্টে আছেন ১৩৬ জন। আইসোলেশনে আছে ৩ জন। সর্বমোট হোমকোয়ারেন্টাইনে ছিল ১৪২৪ জন। কোয়ারেন্টাইন শেষ করেছে ১২৮৮ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন