1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিয়ানমার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

মিয়ানমার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এটি রুদ্ধদ্বার বৈঠক হবে। খবর: এএফপি।

এর আগে সোমবার নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের বিষয়টি অনুমোদন করেন।

বৈঠকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ও সুইজারল্যান্ডের কূটনীতিক ক্রিস্টিন শ্রেনার বার্গেনার পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উ উইন মিন্টসহ ক্ষমতাসীন দলের নেতাদের আটক করা হয়েছে।

ফেব্রুয়ারি মাস থেকে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাজ্য। এ সপ্তাহেই মিয়ানমারের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ছিল দেশটির। তবে পরিস্থিতি বিবেচনা করে বৈঠকটি বাতিল করা হয়েছে।

এদিকে ক্ষমতা হস্তান্তর না করলে এবং সু চিকে মুক্তি না দিলে মিয়ানমার সেনাবাহিনীকে অবরোধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার সকালে জরুরি অবস্থা জারি করে সশস্ত্র বাহিনীর প্রধানের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর মালিকানাধীন টেলিভিশনে এক ভিডিও ভাষণে সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং জানান, গত বছরের সাধারণ নির্বাচনে কারচুপির জবাবে সরকারের জ্যেষ্ঠ নেতাদের তারা আটক করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন