1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে হবিগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে হবিগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৫১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে অবৈধ সীসা কারখানায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোঃ ফারুক সরদারকেএক লক্ষ টাকা জরিমানা করেছেন ম্যাজিস্টেট রেক্সোনা খাতুন। মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ এলাকায় শুক্রবার বিকালেএ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মাদারীপুর জেলার একটি এলাকায় অবাধে চলছে সীসা তৈরির কারখানা গনমাধ্যমে এমন সংবাদ প্রচার হলে হবিগঞ্জ এলাকায় মোঃ ফারুক সরদারের অবৈধ সীসা তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অবৈধ সীসা কারখানাটিতে পুরাতন ব্যাটারি কিনে তার মধ্যে থেকে সিসা বের করে সেটা গলিয়ে বড় বোলের মত এক একটা পাটা তৈরি করা হচ্ছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর । এ সময় কারখানার মালিক মোঃ ফারুক সরদারকে কারখানা স্থাপনের পক্ষে কোন লাইসেন্স/পরিবেশের ছাড়পত্র দেখাতে বললে কিছুই দেখাতে পারেননি। পরে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন তাকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা আদায় করা হয়।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন বলেন, অবৈধ সীসা কারখানাটিতে পুরাতন ব্যাটারি কিনে তার মধ্যে থেকে সিসা বের করে সেটা গলিয়ে বড় বোলের মত এক একটা পাটা তৈরি করা হচ্ছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এ সকল অপরাধের কারণে তাকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা আদায় করা হয়।

 

সুত্র- মাদারীপুর মিডিয়া সেল, জেলা প্রশাসন মাদারীপুর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন