1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অগ্রাধিকার ভিত্তিতে ১ কোটি ৬৭ লাখ মানুষ ভ্যাকসিন পাবেন: প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

অগ্রাধিকার ভিত্তিতে ১ কোটি ৬৭ লাখ মানুষ ভ্যাকসিন পাবেন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশব্যাপী ২০টি সেক্টরের প্রায় এক কোটি ৬৭ লাখ মানুষ অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সংসদীয় অধিবেশনে একজন সংসদ সদস্যের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে দেড় কোটি মানুষ দুই ডোজ করে ভ্যাকসিন পাবেন। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা তিন কোটি ডোজ ভ্যাকসিন ছয় মাসে বাংলাদেশে এসে পৌঁছাবে।

তিনি বলেন, প্রথম ধাপে দেড় কোটি মানুষ, অর্থাৎ দেশের জনসংখ্যা আট দশমিক ৬৮ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। দুই সপ্তাহের ব্যবধানে তারা দুই ডোজ করে ভ্যাকসিন পাবেন।

প্রধানমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টসের (এসএজিই) নির্দেশনা ও দেশের পরিস্থিতির ওপর ভিত্তি করে অগ্রাধিকার পাওয়াদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, সম্মুখসারির চার লাখ ৫২ হাজার ২৭ সরকারি স্বাস্থ্যকর্মী এই অগ্রাধিকার তালিকায় রয়েছেন।

এই অগ্রাধিকার তালিকায় আরও রয়েছেন করোনা সেবায় নিয়োজিত ছয় লাখ বেসরকারি স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ লাখ ৪৬ হাজার ৬২০ জন; সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তিন লাখ ৬০ হাজার ৯১৩ জন; রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ে কর্মরত ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী; সম্মুখসারির ৫০ হাজার গণমাধ্যমকর্মী; এক লাখ ৭৮ হাজার ২৯৮ জন নির্বাচিত জনপ্রতিনিধি; সিটি করপোরেশন ও পৌরসভায় কর্মরত সম্মুখসারির দেড় লাখ কর্মচারী; পাঁচ লাখ ৪১ হাজার ধর্মীয় প্রতিনিধি, মরদেহ সৎকারে নিয়োজিত ৭৫ হাজার জন; জরুরি পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পরিবহনে নিয়োজিত চার লাখ জন; বিমানবন্দর ও নদীবন্দরের দেড় লাখ কর্মকর্তা; এক লাখ ২০ হাজার অদক্ষ প্রবাসী শ্রমিক; মাঠপর্যায়ে কর্মরত চার লাখ সরকারি কর্মকর্তা; এক লাখ ৯৭ হাজার ৬২১ জন ব্যাংক কর্মকর্তা; ক্যানসার, যক্ষ্মা, এইডসে আক্রান্ত ছয় লাখ ২৫ হাজার জন; ৬৪ থেকে ৭৯ বছর বয়সী এক কোটি তিন লাখ ২৬ হাজার ৬৫৮ জন; ৮০ বছরের বেশি বয়সী ১৩ লাখ ১২ হাজার ৯৭৩ জন এবং ২১ হাজার ৮৬৩ জন খেলোয়াড়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন