1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ‘অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণ’ থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটের ট্রাভেল স্টেট বিভাগ।

সোমবার আপডেট করা এই বিবৃতিতে বাংলাদেশের পাশাপাশি আরও দুটি মুসলিম দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আফগানিস্তানে না যেতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনার কারণে দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) লেভেল-৩ ট্রাভেল হেলথ নোটিশ জারি করেছে।

‘বাংলাদেশ ইতিমধ্যে ঘরে থাকার আদেশ (স্টে হোম অর্ডার) তুলে নিয়েছে। কিছু পরিবহন এবং ব্যবসায়িক কার্যক্রম শুরু করা হয়েছে,’ উল্লেখ করে যুক্তরাষ্ট্র বরাবরের মতো বলছে, ‘বাংলাদেশে বিদেশিদের ওপর অপরাধের প্রভাব সাধারণত কম। তবু ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমার থেকে সচেতন থাকতে হবে।’

বাংলাদেশ বিষয়ে সতর্কতা জারি করলে প্রায়ই এই কথাগুলো নাগরিকদের স্মরণ করিয়ে দেয় যুক্তরাষ্ট্র।

সেই ধারাবাহিকতায় তারা এবারও বলছে, ‘কোনো ধরনের ইঙ্গিত ছাড়াই পাবলিক এরিয়া এবং ভ্রমণস্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে। নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি কর্মকর্তাদের চলাচল এবং ভ্রমণ বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে।’

‘ভ্রমণ বিধিনিষেধের কারণে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের খুব কম।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন