1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পুলিশকে ঘুষের প্রস্তাব, মালয়েশিয়ায় বাংলাদেশির ২ বছরের জেল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

পুলিশকে ঘুষের প্রস্তাব, মালয়েশিয়ায় বাংলাদেশির ২ বছরের জেল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৩৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পুলিশকে ১০ হাজার টাকা ঘুষের প্রস্তাব দিয়ে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি নাগরিককে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি আড়াই লাখ টাকা জরিমানা করেছেন দেশটির সেশন্স কোর্ট।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা নিউজ জানিয়েছে, মোহাম্মদ মোশারফ নামের ৩০ বছর বয়সী ওই যুবক গত সপ্তাহে মুহাম্মদ সায়াজওয়ান আহমদ সাফিউদ্দিনকে রাস্তায় ঘুষ দিতে চেয়ে ধরা পড়েন।

২০ জানুয়ারি লুনাস টোল প্লাজা দিয়ে একটি ট্যাক্সি করে যাওয়ার সময় মোশারফকে চ্যালেঞ্জ করেন ওই পুলিশ কর্মকর্তা। পুলিশের দাবি, বাংলাদেশি এই প্রবাসী আন্তশহরে ভ্রমণের জন্য অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন।

মোশারফের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়, মালয়েশিয়ার আইন অনুযায়ী তার সর্বোচ্চ সাজা ২০ বছর।

মঙ্গলবার আদালতে ওঠা এই মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফৌজি আজিজান। করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে রায় ঘোষণার সময় মোশারফকে হাজির করা হয়নি।

ঘটনার দিন বিকেল সাড়ে তিনটার দিকে অন্য এক ব্যক্তিকে নিয়ে পেনাং থেকে লুনাসে যাচ্ছিলেন মোশারফ।

ওই এলাকায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) জারি থাকায় পুলিশ তাদের ট্যাক্সি দাঁড় করান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন